ধর্মীয় উপাসনালয় এবং শ্মশান বা কবরস্থানের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার যেভাবে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন করে, ঠিক একইভাবে মন্দির ও শ্মশানের উন্নয়নেও সমান ভূমিকা রাখে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এলাকার মানুষের ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয় না উল্লেখ করে তিনি জানান, রাস্তাঘাট, স্কুল, কলেজ বা সেতু নির্মাণের সময় দেখা হয় কত বেশি মানুষ উপকৃত হবে। বাংলাদেশ সবার উল্লেখ করে প্রতিমন্ত্রী স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। বিএনপি সরকারের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন।
ধর্মীয় উপাসনালয় এবং কবরস্থান ও শ্মশানের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।



0 মন্তব্যসমূহ