Recents in Beach

ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে আটক শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দিল পুলিশ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে আটক শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দিল পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানের সঙ্গে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন জানান, শিক্ষককে আটকের বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং তাকে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মনে করেন ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের শক্তি। এর আগে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ ছিল, মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ উঠলে শিক্ষক লালন বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন এবং একপর্যায়ে আপত্তিকর কথা বলেন। বুধবার সকালে এ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শিক্ষক গোলাম কিবরিয়া লালন জানান, ক্লাসে শিক্ষার্থীরা রিডিং পড়তে না পারায় ক্ষোভ থেকে তিনি ওই প্রসঙ্গ টেনেছিলেন, তবে তার উদ্দেশ্য কটূক্তি ছিল না। তিনি বলেন, সরকারি নির্দেশ পাওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা তাকে সসম্মানে ও নিরাপত্তার সঙ্গে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং এই মানবিক সিদ্ধান্তে তিনি ও তার পরিবার কৃতজ্ঞ। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুলও রাতে শিক্ষককে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংক্ষেপে:
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ও নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে প্রশাসন।
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে আটক শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দিল পুলিশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ