শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শ্রী খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া ভিপি। গত রবিবার রাতে এই পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আহত খোকন চন্দ্র বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অসুস্থতা ও বর্তমান অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়াই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে আহত শ্রী খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া ভিপি।



0 মন্তব্যসমূহ