খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় উপস্থিত হন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দাকোপ উপজেলা থেকে সড়কপথে লঞ্চঘাটে পৌঁছে পরবর্তীতে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এরপর দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের দিকে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি সভায় অংশ নেবেন। এছাড়া বিকেলের দিকে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী এসব সরকারি কর্মসূচি সম্পন্ন করার পর বিকেল ৪টায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সরকারি সফরে মোংলা বন্দর পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।



0 মন্তব্যসমূহ