শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান। একই সঙ্গে ব্যাংক ও আদালতের দৈনন্দিন কার্যক্রমও নির্ধারিত নিয়মে শুরু হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি পালিত হয়। এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি মঞ্জুর করা হয়েছিল। এর পরের দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করেন। শনিবার ছুটির শেষ দিন অতিবাহিত হওয়ার পর রোববার থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে।
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার থেকে যথারীতি খুলছে সকল সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত।



0 মন্তব্যসমূহ