Recents in Beach

ব্রেকিং নিউজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করল ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করল ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর। এছাড়া দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের সকল আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন।

সংক্ষেপে:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলের শেষ সময় ৩১ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করল ইসি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ