Recents in Beach

ব্রেকিং নিউজ

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে তমিজ জনকল্যাণ পাঠাগার। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং আগামীতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিরণপুর উচ্চ বিদ্যালয়, তেনুয়া ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয় এবং বাইজা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তমিজ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন হিরণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রোকনুজ্জামান ও হাসেন আলী, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ারুল ইসলাম রাসেল, পাঠাগার আন্দোলন ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, শাহবাজপুর বাজারের পল্লী চিকিৎসক ডা. শ্রী বিজয় দেবনাথ, পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আতাউজ্জামান রিপন, কোষাধ্যক্ষ মো. রিয়াদুল ইসলাম সজিব, পরিচালক মো. রিয়াদুল ইসলাম সুমন, সদস্য মো. আবদুর রহিম সরকার, মো. রাজিব সরকার, মো. মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ এমন আয়োজন একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও উৎসাহিত হবে এবং অন্যরাও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা প্রদান এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সফলতায় সন্তোষ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তমিজ জনকল্যাণ পাঠাগার।

সংক্ষেপে:
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে তমিজ জনকল্যাণ পাঠাগার।
নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ