প্রধানমন্ত্রীর আসন্ন চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে একটি বিশেষ ব্রিফিং প্যারেড সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় বন্দরনগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। সিএমপি কমিশনার হাসান মো হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধানমন্ত্রীর সফরকালীন নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের কড়া নির্দেশ দেওয়া হয়। ব্রিফিংয়ে সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন ইউনিটের পারস্পরিক সমন্বয় বজায় রাখা, পুলিশ সদস্যদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর বিশেষ জোর দেন। এই আয়োজনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি কমিশনারের সভাপতিত্বে এই প্যারেডে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ