রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের আবাসন এলাকার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ প্রত্যক্ষ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকা পরিচ্ছন্ন করে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেছেন তিনি। শনিবার ১৭ অক্টোবর বিকেলে আজিমপুর সরকারি কোয়ার্টারে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই পরিদর্শনের সময় আবাসন এলাকার অভ্যন্তরীণ সড়ক, চলাচলের পথ এবং সার্বিক চারপাশ ঘুরে দেখেন তিনি। কোয়ার্টারের ভেতরে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ব্যাপক ঘাটতি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান। এই পরিস্থিতিতে আগামী ১৪ দিনের মধ্যে পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত করার কড়া আলটিমেটাম দেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে কোয়ার্টারে বসবাসকারী সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে এলাকার পরিবেশগত জটিলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিভিন্ন অভিযোগ পেশ করেন। তারা আবাসন এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারি হস্তক্ষেপ কামনা করেন। বাসিন্দাদের সব অভিযোগ মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোয়ার্টার পরিদর্শনের সময় স্থানীয় শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় তাকে। এই পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
আজিমপুর সরকারি কোয়ার্টারের নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই সপ্তাহের মধ্যে এলাকা পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ