Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার ছাত্রদলের বিশেষ অভিযান ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার ছাত্রদলের বিশেষ অভিযান ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সজীব রাখতে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ক্যাম্পাস ক্লিনিং ডে বা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট এবং পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যের সঙ্গে মিল রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের নানা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের উৎসাহিত করার কাজও করবে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন। পাশাপাশি নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংক্ষেপে:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার ছাত্রদলের বিশেষ অভিযান ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ