দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সাতটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত হয়েছে সমমনা ইসলামী জোট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই জোট গঠনের কথা জানানো হয়। এই জোটে অন্তর্ভুক্ত দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর আগে সকালে জোটভুক্ত দলগুলোর শীর্ষ স্থানীয় নেতারা এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠক থেকেই আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো ধরনের শর্ত বা চাপিয়ে দেওয়া কিছু বহাল করা হলে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা জোট ত্যাগ করারও ঘোষণা দিয়েছেন।
সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো সমমনা ইসলামী জোট। বৃহস্পতিবার দুপুরে দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের পর এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ