Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাই অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বীদের আত্মত্যাগ নিয়ে প্রকাশিত হলো বই বিসর্জন

জুলাই অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বীদের আত্মত্যাগ নিয়ে প্রকাশিত হলো বই বিসর্জন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সনাতন ধর্মাবলম্বী নয়জনের আত্মত্যাগ ও স্মৃতি নিয়ে বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা শীর্ষক একটি বই প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার এই বইটির প্রকাশ করা হয়। জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা ভাষায় জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদদের নিয়ে এটি প্রথম প্রকাশনা। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানে শহীদ হন সনাতন ধর্মের ৯ জন নাগরিক। বইটিতে তাদের আত্মত্যাগের নানা দিক তুলে ধরা হয়েছে। শহীদ হওয়া এই নয়জন হলেন শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে ও গঙ্গা চরণ রাজ বংশী। এই শহীদদের তালিকায় শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে নিজ বাসার ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যু সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সনাতন শহীদসহ চব্বিশের অভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচ শতাধিক শহীদের স্মৃতিস্মারক সংরক্ষণ করা হয়েছে। ২০২৬ সালের ৫ আগস্ট এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইটির প্রকাশনা সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতা রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচারে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে। বিসর্জন প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহীদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়। ৫০ টাকা মুদ্রিত মূল্যের এই বইটি জুলাই জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

সংক্ষেপে:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বী নয়জনের আত্মত্যাগ ও স্মৃতি নিয়ে বিসর্জন শীর্ষক বই প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
জুলাই অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বীদের আত্মত্যাগ নিয়ে প্রকাশিত হলো বই বিসর্জন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ