Recents in Beach

ব্রেকিং নিউজ

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে ক্যাবের সভা

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে ক্যাবের সভা

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নগরকান্দা শাখা। শনিবার সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। ক্যাবের নগরকান্দা শাখার সভাপতি এহসানুল হক মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য ও সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান (বাবলু), কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামছুল হুদা হুদু, কার্যনির্বাহী সদস্য ও লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম (বাবলু) এবং কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এছাড়া সভায় ক্যাবের সহসভাপতি মনিরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান মোল্যা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য বলরাম কর্মকার, কামাল হোসেন পলাশ ও মুফতি হেদায়েত উল্লাহসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। সভায় খাদ্যে ভেজাল রোধ, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নিরাপদ শিশুখাদ্য নিশ্চিত করা, গুড় ও দুধে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ করা, দুধের বিশুদ্ধতা যাচাইয়ে ল্যাকটোমিটার সংগ্রহ এবং ওষুধে ভেজাল রোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কীটনাশকের অনুমোদন ও নির্ধারিত মূল্য যাচাই, বইয়ের গায়ে মুদ্রিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসংগতি পর্যবেক্ষণ এবং কাঠপট্টি এলাকায় জনসমাগমস্থলে আসবাবপত্রে কীটনাশক স্প্রে করার বিষয়ে সচেতনতা সৃষ্টির বিষয়টিও আলোচিত হয়। জনসচেতনতা বাড়াতে লিফলেট তৈরি ও বিতরণ, মাইকিং, ভেজালবিরোধী ব্যানার স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার পাশাপাশি ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগ নয়, বরং ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংক্ষেপে:
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা সভা করেছে ক্যাব নগরকান্দা শাখা।
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে ক্যাবের সভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ