Recents in Beach

ব্রেকিং নিউজ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অতীতে সরকারপ্রধানগণ শতাধিক সদস্যের প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে গেলেও জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম অত্যন্ত ছোট পরিসরে একটি প্রতিনিধিদল নিয়ে এই সফরে গেছেন। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত ছোট প্রতিনিধিদল নিয়ে এটিই প্রথম জাতিসংঘ সফর। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই সফরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে। এর মধ্যে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম। মন্ত্রিপরিষদ ও অন্যান্য পদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই সফরে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম প্রতিনিধিদলের তালিকায় থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন। পাশাপাশি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও এই প্রতিনিধিদলে রয়েছেন।

সংক্ষেপে:
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছোট পরিসরের এই প্রতিনিধিদলে ৩৮ জন সদস্য রয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ