Recents in Beach

ব্রেকিং নিউজ

রিমান্ডে অমানবিক নির্যাতন ও পরিবারকে গুমের হুমকির অভিযোগ এনসিপি থেকে অব্যাহতি পাওয়া তানভীরের

রিমান্ডে অমানবিক নির্যাতন ও পরিবারকে গুমের হুমকির অভিযোগ এনসিপি থেকে অব্যাহতি পাওয়া তানভীরের

জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর কারাগারে রিমান্ডে থাকাকালীন অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। গাজী সালাহউদ্দিন তানভীরের দাবি, রিমান্ডে নির্যাতনের ঘটনা প্রকাশ না করার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়। তাকে জুলাই জঙ্গি বলে কটূক্তি করা এবং শেখ হাসিনাকে কেন ক্ষমতাচ্যুত করা হলো—এমন প্রশ্ন তুলে শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানান তিনি। এছাড়া চিকিৎসার নামে তাকে অপচিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি, যার ফলে তিনি বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। সংবাদ সম্মেলনে তিনি দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পুরো ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য উন্মোচনের দাবি জানান। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় গত ৫ আগস্ট ভোরে রাজধানীর মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাহউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছিল বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে কারাকর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান গাজী সালাহউদ্দিন তানভীর।

সংক্ষেপে:
রিমান্ডে অমানবিক নির্যাতন ও পরিবারকে গুমের হুমকির অভিযোগ তুলেছেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর।
রিমান্ডে অমানবিক নির্যাতন ও পরিবারকে গুমের হুমকির অভিযোগ এনসিপি থেকে অব্যাহতি পাওয়া তানভীরের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ