Recents in Beach

ব্রেকিং নিউজ

চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি

চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ২২ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলায় র‍্যাবের মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীতে র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুর জেলায় পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে চার জেলার আগের পুলিশ সুপারদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া জাতিসংঘে লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটের আরও ১৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এর মধ্যে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপিতে বদলির আদেশ পাওয়া মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে। এছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে, শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

সংক্ষেপে:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
চার জেলায় নতুন পুলিশ সুপারসহ ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ