এক সপ্তাহের টানা ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য হ্রাস পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তেলের বাজারে এই প্রভাব পড়েছে। শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গিয়েছিল। ওই দিন দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। দিনের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে। অন্যদিকে, এর আগের ছয় কার্যদিবসে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ শতাংশ হ্রাস পেয়েছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে।



0 মন্তব্যসমূহ