কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা মরহুম ডিআইবি দারোগা শামসুল হুদার মেজ ছেলে আলাউদ্দিন রাজা মারা গেছেন। শনিবার বিকেল পাঁচটা বিশ মিনিটে রাজধানীর মিরপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আলাউদ্দিন রাজা গাজীপুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন মুকুল ও মঈন উদ্দিন খোকনের ছোট ভাই, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের বড় ভাই এবং কক্সবাজার আদালতের এপিপি সাজিদ আবেদীন সিমনের চাচা। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতেই মিরপুর কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজার পাহাড়তলীর সন্তান কম্পিউটার ইঞ্জিনিয়ার আলাউদ্দিন রাজা। শনিবার বিকেলে ঢাকার মিরপুরে নিজ বাসায় তিনি মারা যান।



0 মন্তব্যসমূহ