পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে আয়োজিত এই মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও কয়েকশ কৃষিবিদ অংশ নেন। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পিত নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান।
পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।



0 মন্তব্যসমূহ