Recents in Beach

ব্রেকিং নিউজ

ফাঁস হওয়া অডিওর জেরে ডিবির মুখোমুখি সাবেক ওসি রাকিবুল হাসান

ফাঁস হওয়া অডিওর জেরে ডিবির মুখোমুখি সাবেক ওসি রাকিবুল হাসান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের জেরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে ওই অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায়। বৃহস্পতিবার রাতে তাকে ডিবির কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। ডিবি প্রধান জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। এর আগে প্রশাসনিক কারণে গত বৃহস্পতিবার মো. রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ১৭ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হয়। ভাইরাল হওয়া ওই অডিওতে মো. রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে আসতাছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। অডিওতে আরও শোনা যায়, আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলে এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না। এ ছাড়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়েও মন্তব্য করেন তিনি। অডিওতে তাকে বলতে শোনা যায়, সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না। এ সময় আরও বলা হয়, এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা, নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।

সংক্ষেপে:
ভাইরাল অডিওর জেরে ডিএমপির প্রত্যাহার হওয়া সাবেক ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফাঁস হওয়া অডিওর জেরে ডিবির মুখোমুখি সাবেক ওসি রাকিবুল হাসান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ