Recents in Beach

ব্রেকিং নিউজ

বিদেশি ফার্নিচার আমদানি ও প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

বিদেশি ফার্নিচার আমদানি ও প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

ব্যয় সংকোচন ও দেশীয় পণ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে ফার্নিচারের মতো ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশে সহজে পাওয়া যায় এমন পণ্য আমদানি না করার ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, একনেক সভার সম্মানী গ্রহণের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রেখে বলেন, তিনি নিজে সারাদিন কোনো সম্মানী ছাড়াই সভা পরিচালনা করলেও অন্যদের কেন সম্মানী নিতে হবে। এসব সভায় অংশগ্রহণকে দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়ে তিনি জানান, কাজের অংশ হিসেবেই সবাইকে এসব বৈঠকে অংশ নিতে হবে। এছাড়া, প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের অজুহাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

সংক্ষেপে:
বিদেশি ফার্নিচার আমদানি ও প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেক সভায় তিনি এই নির্দেশ দেন।
বিদেশি ফার্নিচার আমদানি ও প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ