এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বুধবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের প্রতি এই নির্দেশনা দেন তিনি। এমদাদ হোসেন চৌধুরী বলেন, ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি দাবি করছেন তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না, যা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। তিনি আরও বলেন, শুধু নাসীর নন, এনসিপির অন্য নেতাদের বক্তব্যও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। তাদের প্রতিহত করা না গেলে আস্ফালন আরও বেড়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ সংক্রান্ত বক্তব্য দেওয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে কালবেলাকে দেওয়া মন্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, কিছুদিন ধরে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য এনসিপি নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন তা শিষ্টাচারবহির্ভূত এবং এ ধরনের বক্তব্যের কারণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
সিলেটে এক বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।



0 মন্তব্যসমূহ