অনিয়ম ও জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত চলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বুধবার সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে তিনি এই পদের জন্য নির্বাচিত হন।
সংক্ষেপে:
অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার সংস্থাটির প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার সংস্থাটির প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

0 মন্তব্যসমূহ