বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দেশের ৭০টির অধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্যে নির্বাচিত সেরা পাঁচটি প্রতিষ্ঠানের একটি হলো এআইইউবি। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাকে বাজারমুখী সমাধানে রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই মেলায় গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। মেলায় এআইইউবির স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন স্টলটি পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত প্রকল্পগুলো সম্পর্কে ধারণা নেন। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড জিতেছে এআইইউবি। দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা পাঁচে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।



0 মন্তব্যসমূহ