Recents in Beach

ব্রেকিং নিউজ

ইরান অভিযানের সময় মার্কিন বিমানবাহী রণতরীর আট সেনার আত্মহত্যার চেষ্টা

ইরান অভিযানের সময় মার্কিন বিমানবাহী রণতরীর আট সেনার আত্মহত্যার চেষ্টা

ইরানের বিরুদ্ধে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের সময় মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। মার্কিন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওয়ের একটি চিঠির বরাет দিয়ে এই তথ্য জানা গেছে। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওয়ের ওই চিঠিটি প্রকাশিত হয়। সিএনএনের হাতে আসা ওই চিঠিতে আত্মহত্যার চেষ্টা করা মার্কিন নৌসেনার যে সংখ্যা সামনে এসেছে, তা এর আগে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের সদস্যদের মানসিক স্বাস্থ্য ও মনোবল সম্পর্কিত বিষয়ে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের করা এক প্রশ্নের লিখিত জবাবে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী এই তথ্য জানান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ওই অভিযানের সময় কোনো নৌসেনা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেননি। গত মঙ্গলবার লেখা ওই চিঠিতে ডেমোক্র্যাট সিনেটর এবং সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কার্স্টেন গিলিব্র্যান্ডকে উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হাং কাও লিখেছেন, ইউএসএস আব্রাহাম লিংকনের অভিযান শুরু হওয়ার পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই পরিসংখ্যানের মধ্যে লিংকনের নাবিকদের পাশাপাশি ক্যারিয়ারের বিমানবাহিনী, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য এবং জাহাজে থাকা সব বিমান স্কোয়াড্রনের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে প্রায় ছয়টি জাহাজে ছয় থেকে সাত হাজার মার্কিন নৌসেনা মোতায়েন ছিলেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার সময় বিমানবাহী রণতরীটি ছয় মাসেরও বেশি সময় ধরে কোনো বন্দরে না থেমে অবিচ্ছিন্নভাবে সমুদ্রে অবস্থান করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, আটটি আত্মহত্যার চেষ্টা অত্যন্ত উচ্চ একটি সংখ্যা। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিমানবাহী রণতরীগুলোর স্বাভাবিক মোতায়েনে সাধারণত বছরে এক বা দুটি আত্মহত্যার চেষ্টা দেখা যায়। যুদ্ধকালীন অভিযানের প্রচণ্ড চাপ স্বাভাবিক মোতায়েনের তুলনায় অনেক বেশি হয়ে থাকে উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, কোনো বন্দরে যাত্রাবিরতি না থাকা এবং সবসময় সতর্ক অবস্থায় থাকার মতো বিষয়গুলো এর পেছনে ভূমিকা রাখে।

সংক্ষেপে:
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও।
ইরান অভিযানের সময় মার্কিন বিমানবাহী রণতরীর আট সেনার আত্মহত্যার চেষ্টা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ