Recents in Beach

ব্রেকিং নিউজ

জয়পুরহাটে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও স্মরণসভার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালন

জয়পুরহাটে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও স্মরণসভার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের বাবুপাড়া এলাকায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল স্মরণসভা, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা। সমিতির সহসভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবন ও আর্তমানবতার সেবায় তার অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এস এম সামস মতিন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ শেখ মামুন ইসহাক এবং জেলা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য দেওয়ান বদিউজ্জামান। সেবা দিবস উপলক্ষে এদিন দুই শতাধিক দরিদ্র নারী ও পুরুষকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

সংক্ষেপে:
জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা সেবা দেওয়া হয়েছে। এছাড়া স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তার জীবনকে স্মরণ করা হয়।
জয়পুরহাটে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও স্মরণসভার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ