Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোর গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নাটোর গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের তিন জেলা নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোর জেলার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে তাদের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

সংক্ষেপে:
নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ওই তিন জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল।
নাটোর গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ