কক্সবাজারের আলোচিত সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি আবুল কালাম মালীতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম মালীতা ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাঝপাড়া এলাকার গোলাম নবীর ছেলে। তিনি কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মামলার বিবরণ ও এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা। পরবর্তীতে এই ঘটনায় মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সলিমুল মোস্তফা আদালতের এই সিদ্ধান্তে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সমাজে অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
কক্সবাজারে সাত বছরের শিশু ধর্ষণের মামলায় আসামি আবুল কালাম মালীতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।



0 মন্তব্যসমূহ