দেশের রাজনীতিতে নতুন মেরূকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত রবিবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। রাজনৈতিক বিশ্লেষকরা এই সফরকে কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না। কওমি ঘরানার সাতটি ইসলামপন্থি দলকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময়ে সরকারপ্রধানের এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কওমি মতাদর্শী রাজনীতিবিদদের মতে, এটি জাতীয় রাজনীতিতে কওমিবলয়কে একটি প্রধান ইসলামপন্থি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার একটি সুপরিকল্পিত প্রয়াস। একইসঙ্গে মাঠের রাজনীতিতে বিরোধী শিবিরকে কৌশলগত চাপে ফেলার একটি বড় পদক্ষেপ হিসেবেও বিষয়টিকে দেখা হচ্ছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক মহলে এই বৈঠককে নতুন মেরূকরণের আভাস হিসেবে দেখা হচ্ছে।



0 মন্তব্যসমূহ