বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন থানা, উপজেলা ও পৌর শাখায় বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে পতাকা উত্তোলন ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি।



0 মন্তব্যসমূহ