Recents in Beach

ব্রেকিং নিউজ

রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে তিন দশক ধরে খুঁজছে এফবিআই

রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে তিন দশক ধরে খুঁজছে এফবিআই

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি চিকিৎসককে প্রায় তিন দশক ধরে খুঁজছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৬ সালের অক্টোবরে তিনি একটি হাসপাতালে কর্মরত থাকাকালীন এক রোগীকে ওষুধ প্রয়োগে অচেতন করে ধর্ষণ করেন। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, এই ঘটনার পর ১৯৯৭ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে বিচার এড়াতে তিনি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ৭১ বছর বয়সী এই চিকিৎসকের অবস্থান শনাক্ত করতে চলতি বছর অন্তত সাতবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে এফবিআই। সংস্থাটি জানিয়েছে, জাহিদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী থাকতে পারেন, যিনি নিজেও একজন চিকিৎসক। তদন্তকারীদের ধারণা, জাহিদুল ইসলামের নিউইয়র্ক অথবা কানাডার মনট্রিলে যোগাযোগ থাকতে পারে। তার বিষয়ে কোনো তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় বা মার্কিন দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংক্ষেপে:
রোগীকে ধর্ষণের অভিযোগে তিন দশক ধরে পলাতক বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে মার্কিন সংস্থা এফবিআই। তার বিষয়ে তথ্য চেয়ে সম্প্রতি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে।
রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে তিন দশক ধরে খুঁজছে এফবিআই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ