ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়ার মাত্র তিন দিনের মাথায় দিল্লির এই পদক্ষেপ সামনে এল।
অভিযান চলাকালে বুলডোজার ব্যবহার করে দূতাবাসের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনে লাইন নিয়ন্ত্রণের কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ কার্যক্রম শেষে দূতাবাসের বাইরে ধাতব ধ্বংসাবশেষ, বাঁকা ফ্রেম ও কনক্রিটের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। এই অভিযানে টিনের চাল ও সাদা ধাতব বেষ্টনীসহ বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রবেশপথ এবং সীমানা প্রাচীর অক্ষত রয়েছে।
অন্যদিকে, কাশ্মীরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। তবে দিল্লির এই উচ্ছেদ অভিযানের সঙ্গে পাকিস্তানের ওই প্রতিবাদের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সীমানার বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে নিরাপত্তা বেষ্টনী ও অস্থায়ী কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যারিকেড সরানোর তিন দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
-6a869e5940d52.webp)


0 মন্তব্যসমূহ