ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধারকৃত ডিএনএ টেস্ট কিটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ লাখ ২১ হাজার টাকা বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নতুনপাড়া বিওপি এলাকার সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে মিন্টু মিয়ার আমবাগানে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৪টার দিকে কুমিল্লাহপাড়া বিওপি এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুমিল্লাহপাড়া গ্রামের মো. গণি মিয়ার লাউবাগান থেকে ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। তবে পৃথক এই দুই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও ৩৪ প্যাকেট কীটনাশক জব্দ করেছে ৫৮ বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৬৭ লাখ টাকা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।



0 মন্তব্যসমূহ