ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠক শেষে পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
সংশ্লিষ্ট সূত্রমতে, চার সদস্যের এই প্রতিনিধি দলটি গত রবিবার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকা পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তারা এই সরকারি সফরে আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। উল্লেখ্য, পরাগ জৈন বর্তমানে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, এই সফরটি দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। ডিজিএফআই এবং ‘র’-এর কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যাতায়াতের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করা হয়।
ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। নিয়মিত এই সফরে নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।



0 মন্তব্যসমূহ