সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর এই খবরটি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
আইনজীবী জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে।
তৌফিক নেওয়াজ পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। তাঁর স্ত্রী দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে। স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হবে।



0 মন্তব্যসমূহ