সাড়ে তিন দশক পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সংসদ কক্ষে এই প্রক্রিয়া শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। ঐতিহাসিক এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
ভোট প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস এতে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সংসদীয় সমীকরণ অনুযায়ী, সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় আইনগত বাধ্যবাধকতার কারণে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদের এই লড়াইয়ে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন।



0 মন্তব্যসমূহ