কক্সবাজার জেলা পুলিশের সচেতনতামূলক অরিয়েন্টেশন কর্মসূচির আওতায় ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু এবং মানুষের সেবা করাই পুলিশের প্রধান কাজ। তবে এই সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সাধারণ মানুষকেও পুলিশের পাশে এসে সহযোগিতা করতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের কাছে পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। এছাড়াও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি ইমাম খালেদ স্বপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম মাঈন উদ্দীনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন।
কক্সবাজারের ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।



0 মন্তব্যসমূহ