নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যবাহী ট্রাকে ধারাবাহিক ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা মহাসড়কে তেল, চিনি ও রডসহ বিভিন্ন মূল্যবান পণ্যবাহী যানবাহনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে মেসার্স নাটোর পরিবহন সংস্থার মালিক মো. মোস্তফা অভিযোগ করেন, মহাসড়কে ডাকাতির শিকার হয়ে থানায় গেলে পুলিশ ডাকাতি মামলা না নিয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে মামলা রেকর্ড করে। এতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এবং নিরীহ শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, সম্প্রতি তাদের একটি ট্রাক থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সুপার ওয়েল লুট করা হয়। পরবর্তীতে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হলেও পুলিশ ঘটনাটিকে ডাকাতি হিসেবে গ্রহণ করেনি।
পরিবহন নেতারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও সাভার, গাজীপুর, গাউছিয়া ও পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এই চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মহাসড়কে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে বি ট্রান্সপোর্ট, নিউ এ আর ট্রান্সপোর্ট, মেসার্স আরবী ট্রান্সপোর্ট, নিউ এ এম ট্রান্সপোর্ট, মেসার্স গাউসিয়া ট্রান্সপোর্ট, সারা ট্রান্সপোর্ট, মেসার্স নিউ বগুড়া ট্রান্সপোর্ট, মেসার্স অপু ট্রান্সপোর্ট, মেসার্স ঈশাখা ট্রান্সপোর্ট, দরবার ট্রান্সপোর্ট, খাজা গরীবে নেওয়াজ ট্রান্সপোর্ট, এসপি ট্রান্সপোর্ট, মেঘনা ট্রান্সপোর্ট, সততা পরিবহন সংস্থা, সুমন ট্রান্সপোর্ট এজেন্সি, নাটোর পরিবহন সংস্থা, নিউ আর আর পরিবহন সংস্থা, মেসার্স জাহান ট্রান্সপোর্ট, মেসার্স যমুনা ট্রান্সপোর্ট, মেসার্স জেএস ট্রান্সপোর্ট, স্বর্ণা ট্রান্সপোর্ট ও নিউ আন্ত:জিলা ট্রান্সপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ডাকাতি ও লুটপাট বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছেন পরিবহন মালিকরা। নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
-6a5775e85d091.webp)


0 মন্তব্যসমূহ