মো: আ. আল ফয়সাল মিয়া, নীলফামারীঃ
সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে ৩২,৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন।
সারাদেশের এই সাফল্যের আবহের মধ্যে অভাবনীয় ও অবিস্মরণীয় ফলাফল করে অনন্য নজির সৃষ্টি করেছে নীলফামারী সদরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জনই বৃত্তি (২২জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেড) পাওয়ার গৌরব অর্জন করেছে।
বিদ্যালয়টির পাসের হার ও সাফল্যের এই পরিসংখ্যান জেলাজুড়ে বেশ আলোড়ন তৈরি করেছে।বিদ্যালয়ের এই চোখধাঁধানো সাফল্যে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শতভাগের কাছাকাছি এই সাফল্যকে "অবিস্মরণীয়" বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিনন্দন ও কৃতজ্ঞতা বিদ্যালয়ের এই চোখধাঁধানো সাফল্যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এই অবিস্মরণীয় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খয়রুন নেছা বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এই ফলাফলের নেপথ্যের কারিগর হিসেবে সহকর্মী শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করে বলেন:
"আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং সঠিক দিকনির্দেশনা ছাড়া এই গৌরবময় সাফল্য অর্জন সম্ভব হতো না। শিক্ষার্থীদের নিয়মিত পাঠোন্নয়ন তদারকি এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে আমি গভীর কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই।"
এই অবিস্মরণীয় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে এই অভাবনীয় ফলাফলের নেপথ্যে থাকা বিদ্যালয়ের সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথা স্মরণ করে তিনি তাঁর সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষকদের এই যৌথ প্রচেষ্টা ও আন্তরিকতা আগামী দিনেও বিদ্যালয়ের শিক্ষার মানকে আরও উঁচুতে নিয়ে যাবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠোন্নয়ন তদারকির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।



0 মন্তব্যসমূহ