Recents in Beach

ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আ. আল ফয়সাল মিয়াঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১১ দলীয় ঐক্যের ডাকে এক গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হতে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামের সামনে  এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 



উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতারুজ্জামান বাদল,উপজেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম,বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমূখ।


নেতৃবৃন্দ বলেন, যে জুলাই আন্দোলনের ফলে আজ দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে সেই জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। সরকার জুলাইকে অস্বীকার করতে চায়। এই সরকার জনগণের হ্যাঁ ভোটকে নৎসাৎ করতে চায়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাধ্য করা হবে। আগামী ১১ জুলাই ১১ দলীয় ঐক্যের রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্তি করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ