কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবালের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকাল ৫টায় কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন এক ব্যক্তিত্ব। কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠা, সাংবাদিকতার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য। তার লেখনীর মাধ্যমে পর্যটন নগরীর অনেক উন্নয়ন সাধিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আতাহার ইকবাল একজন নির্ভীক ও পেশাদার সাংবাদিক হিসেবে সবার প্রিয়ভাজন ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক হিমছড়ির নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
সভায় মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য-সংস্কৃতিতে অবদানের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু এবং দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক আলহাজ্ব হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুর্শেদুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের বার্তা প্রধান আজাদ মনসুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য গোলাম আজম খান, ইমাম খাইর, সাঈদ জালাল উদ্দীন, নুরুল আমিন হেলালী, মোয়াজ্জেম হোসেন শাকিল, সিরাজদ্দৌলা হেলালী, মাহবুবুর রহমান, আহসান সুমন ও মুহিব্বুল্লাহ মুহিবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। মরহুমের একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম তার বাবার সততা, আদর্শ ও সংগ্রামী জীবনকে হৃদয়ে ধারণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক আতাহার ইকবালের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তার বর্ণাঢ্য সাংবাদিকতা ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।



0 মন্তব্যসমূহ