বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে এই বিশেষ ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা প্রত্যাশীরা এখন থেকে আর নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট বেছে নিতে পারবেন না। এর পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি সময় নির্দিষ্ট করে দেবে। আইভ্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব কটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা অনুযায়ী ক্রমানুসারে সময় নির্ধারণ করা হবে। ফলে বুকিংয়ের সময় আলাদা করে স্লট নির্বাচনের প্রয়োজন পড়বে না। ভিসা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কপিতে উল্লেখিত নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম চালু করেছে আইভ্যাক। এখন থেকে আবেদনকারীরা নিজেদের পছন্দমতো সময় বেছে নিতে পারবেন না, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সময় নির্ধারণ করে দেবে।


0 মন্তব্যসমূহ