যমুনা নদীর ওপর বাহাদুরাবাদ থেকে বালাশীঘাট পর্যন্ত দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জামালপুর। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলাবাসীর ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এই দাবি জানান। শহরের সকাল বাজার এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাহাদুরাবাদ ও বালাশীঘাটের মধ্যে সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়কপথের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমে আসবে। এর ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও দাবি করেন, সরকার বাজেটে যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের যে প্রস্তাবনা রেখেছে, তা যেন জনস্বার্থ বিবেচনায় বাহাদুরাবাদঘাট ও বালাশীঘাট রুটেই বাস্তবায়ন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, নেতা মাহবুবুর রহমান জিলানী এবং যুবদল নেতা শাহাদাত হোসেন সাগরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
যমুনা নদীর ওপর বাহাদুরাবাদ-বালাশীঘাট রুটে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সেতুটি নির্মিত হলে ঢাকার সাথে উত্তরবঙ্গের দূরত্ব প্রায় ২০০ কিমি কমবে।


0 মন্তব্যসমূহ