বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের প্রাণহানি ঘটেছে। সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা আরও সাতজন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন অন্য জেলেরা।
নিহত জেলেরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), মোহাম্মদ করিম (২১) ও আইয়ুব মনির (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা হয়। সোমবার ভোরে বঙ্গোপসাগরে আবহাওয়া প্রতিকূল হয়ে পড়লে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। সে সময় কাছাকাছি থাকা অন্য ট্রলারের জেলেরা সাতজনকে উদ্ধার করলেও পাঁচজন নিখোঁজ থাকেন। দীর্ঘ সময় পর সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত করে ভেতর থেকে নিখোঁজদের মরদেহ বের করে আনা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে কুতুবদিয়া ও পেকুয়ার পাঁচ জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ