"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালukদার (লেলিন), পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবার মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।
টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।


0 মন্তব্যসমূহ