ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় তিনি কলেজ প্রাঙ্গণে পৌঁছান এবং শিক্ষার্থীদের সাজানো বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী কলেজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেবেন। উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই ঐতিহ্যবাহী এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল।
ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।



0 মন্তব্যসমূহ