নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬)। বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার সংলগ্ন চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের বৃষ্টির পর বুধবার ভোর ৪টার দিকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে তোতা মিয়ার বাজার এলাকার মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। পরে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হাফেজ মুফতি মাকছুদ আলমের এমন আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম নিহত হয়েছেন। ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া।
-6a44eadacadc3.webp)

0 মন্তব্যসমূহ