যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার রাজধানীর প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ তিন দশকেরও বেশি সময়ের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উদ্ভাবন, প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যাংকের ‘ট্রান্সফর্মিং টুগেদার’ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার তার বক্তব্যে বলেন, ৩১ বছরের এই সাফল্যের মূলে রয়েছে গ্রাহক, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের নিরবচ্ছিন্ন আস্থা। তিনি সুশাসন, টেকসই ব্যাংকিং এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে পরিচালনা পর্ষদের দৃঢ় অবস্থানের কথা জানান।
অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মালয়েশিয়া থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকা এই উদ্যোক্তা ঢাকা ব্যাংকের বিকাশের স্মৃতিচারণা করেন এবং সততা ও পেশাদারত্বের সঙ্গে গ্রাহকসেবায় নিয়োজিত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক এ টি এম হায়াতুজ্জামান খান, রেশাদুর রহমান, আলতাফ হোসাইন সরকার, আফরোজা আব্বাস, আমির উল্লাহ, আবদুল্লাহ আল আহসান, মো. আমান উল্লাহ সরকার ও মির্জা ইয়াসের আব্বাস। এছাড়া স্বতন্ত্র পরিচালক বিলকিস আরা বেগমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে অংশ নেন।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, এমডি ও পরিচালকরা উপস্থিত ছিলেন। তিন দশকের সাফল্য ও আগামীর ডিজিটাল রূপান্তরের অঙ্গীকার করেন তারা।


0 মন্তব্যসমূহ