Recents in Beach

ব্রেকিং নিউজ

আমাকে বাঁচান লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পেকুয়ায় নিখোঁজ যুবক আনসার উদ্দিন

আমাকে বাঁচান লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পেকুয়ায় নিখোঁজ যুবক আনসার উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় ফেসবুক আইডিতে ‘আমাকে বাঁচান’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন আনসার উদ্দিন নামের এক যুবক। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি রহস্যজনক পোস্ট দেওয়ার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ আনসার উদ্দিন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে চকরিয়ার শেভরন হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আনসার। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের কাজ শেষ করে তিনি স্ত্রীকে ফোন করে ১০-১৫ মিনিটের মধ্যে রওনা হওয়ার কথা জানান। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে তার ফেসবুক আইডিতে দেখা যায় তিনি লিখেছেন, “কালো একটা নোহা গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। আমার মোবাইল নিয়ে ফেলতেছে। আমাকে বাঁচান”। এই স্ট্যাটাসের পর থেকে এখন পর্যন্ত তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের স্ত্রী আঁখি মণি জানান, সন্ধ্যা ৭টার পর থেকে তার স্বামীর ফোন বন্ধ ছিল। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা অপহরণের বিষয়টি জানতে পারেন। স্বামীকে ফিরে পেতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় তিনি পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সংক্ষেপে:
পেকুয়ায় কালো নোহা গাড়িতে অপহরণের ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছেন আনসার উদ্দিন নামের এক যুবক। উদ্ধারের দাবিতে থানায় জিডি করেছে পরিবার। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।
আমাকে বাঁচান লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পেকুয়ায় নিখোঁজ যুবক আনসার উদ্দিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ