কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উদযাপনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার ৩০ জুন বিকেলে চকরিয়া হাইস্কুল জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করে চকরিয়া উপজেলা ছাত্রদল।
দোয়া মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বাপ্পি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান। এছাড়া উপজেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই দোয়া ও মাহফিলে অংশগ্রহণ করেন।
সংক্ষেপে:
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

0 মন্তব্যসমূহ